ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : জেলা ছাত্রদলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। যতদিন বাংলাদেশ থাকবে। ততদিন এই বাংলাদেশ- বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে।

৭ মে, সন্ধ্যায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জামালপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংবিধান দেশের জন্য। সংবিধান এ দেশের মানুষের কল্যাণের জন্য। কাজেই এই সংবিধান যদি দেশের স্বার্থের পরিপন্থী হয়। সংবিধানের সেই অংশটি সংশোধন করে জনকল্যাণের পক্ষে সংবিধানকে পরিচালিত করতে হবে। তবে একটি স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে জুলাই বিপ্লবের সেই ‘জুলাই সনদ’ দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনেই হতে পারে না।

তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান, আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপির পক্ষে বারবার এটি পরিষ্কার করা হয়েছে যে- চব্বিশের বিপ্লবে আমরা যারা ঐক্যবদ্ধভাবে পথ চলেছি, তারা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করার পূর্বে যে জায়গাগুলোতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছি, সেগুলোতে আমরা একমত। কিছু কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। একেক রাজনৈতিক সংগঠনের একেক রকমের অবস্থান ছিল। সেই জায়গাগুলোতে আপত্তি দেওয়া হয়েছে, যেগুলোকে ‘নোট অফ ডিসেন্ট’ বলে।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে, তখন বিএনপি কিছু কিছু জায়গায় ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে যে- এই জায়গাগুলোতে বিএনপি তাদের সাথে একমত পোষণ না করে বিএনপির যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী আগামী দিনের পথ চলবে। সেই জায়গাগুলোতে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে নাই। কাজেই সেই জায়গাগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা বা সেগুলো বাস্তবায়ন করতে বিএনপি বাধ্য নয়।

জামালপুর জেলা ছাত্রদলের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল। এতে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬