ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

শসার সাথে শত্রুতা

দুর্বৃত্তরা কেটে সাবাড় করে দিয়েছে কৃষক সাইফুল ইসলামের শসা ক্ষেত। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবদেক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সাইফুল ইসলাম নামে এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন শসা ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ১৫ অক্টোবর রাতে উপজেলার প্রতাপনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। পরে ১৬ অক্টোবর সকালে স্থানীয় ইউপি সদস্য মফিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই শসা ক্ষেতটি দেখতে যান। এ সময় কান্নায় ভেঙে পরেন সাইফুল ও তার স্ত্রী নাসিমা বেগম।

কৃষক সাইফুল ইসলাম জানান, ১০ বছর আগে দিনমজুরি করে তার সংসার চলতো। পরে ২০১২ সালে ২৫ শতাংশ জমি বন্ধক নিয়ে ওই জমিতে সবজি আবাদ শুরু করেন। জমিতে উৎপাদিত সবজি বিক্রি করে কোন রকমে চলছিল তার সংসার। দুই ছেলে তিন মেয়েসহ ৭ সদস্যের পরিবার তার। উৎপাদিত সবজি বিক্রি করে ছেলে মেয়েদের পড়ালেখা ও ভরণ পোষণ যোগাতেন তিনি। চলতি মৌসুমে ওই জমিতে শসা ক্ষেত গড়ে তোলেন। করোনার সময়ে ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে অতি কষ্টে ওই শসা ক্ষেত রোপণ করেন। ইতিমধ্যে শসা উত্তোলন শুরু হয়েছে।

সাইফুলের স্ত্রী নাসিমা বেগম জানান, দুই দফায় এক মণ শসা তুলে বিক্রি করেছেন। এ সপ্তাহে আরও এক মণ শসা উত্তোলন করা যেত। এ ক্ষেতের উৎপাদিত শসা বিক্রি করে ঋণ পরিশোধ ও পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করার লক্ষ্য ছিল। কিন্তু সেই আশায় গুড়েবালি দেয় দুর্বৃত্তরা। ১৫ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শসা ক্ষেতটি কেটে সাবাড় করে দেয়। এতে তার লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়। তিনি এখন ছেলে মেয়েদের পড়ালেখার খরচ ও ভরণ পোষণ যোগানোর চিন্তায় দিশেহারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শসার সাথে শত্রুতা

আপডেট সময় ০৬:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০