ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে করোনায় দু’জনের মৃত্যু, একজন জাপানেতা, আরেকজন গাড়িচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আাহ্বায়ক মো. শফিকুল ইসলাম (৫৯) এবং জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গাড়িচালক কায়সার আহমেদ বাবুল (৫৯)। ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে তারা মৃত্যুবরণ করেন। এ নিয়ে জামালপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার ব্যবসায়ী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ৩ সেপ্টেম্বর রাতে মারা যান। ৪ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে জামালপুর শহরের বজরাপুরের পালপাড়া এলাকার বাসিন্দা ও জামালপুর পিডিবির গাড়িচালক কায়সার আহমেদ বাবুল দীর্ঘদিন ধরে হার্টের রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি গত ২৭ আগস্ট নমুনা পরীক্ষা করাতে দিলে পরের দিন তার নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। ৩ সেপ্টেম্বর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালে রেফার্ড করেন সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মোহাম্মদ মাহফুজুর রহমান। হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে রাতেই তিনি মারা যান।

৪ সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের চালাপাড়া মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের ছয় সদস্যের একটি দাফন টিম স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা সম্পন্ন করেন। পরে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শফিকুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে সাভারে এবং সেখানেই তিনি মারা গেছেন, তাই ঢাকার মৃত্যু তালিকায় তার নাম থাকবে। অপরদিকে একই রাতে মারা যাওয়া পিডিবির গাড়িচালক কায়সার আহমেদ বাবুলকে নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেলেন ২২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জামালপুরে করোনায় দু’জনের মৃত্যু, একজন জাপানেতা, আরেকজন গাড়িচালক

আপডেট সময় ০৫:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০