ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাশ হলেন ইমারত নির্মাণকর্মী দুই সহোদর ভাই

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমারত নির্মাণকর্মী দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই দুই ভাইয়ের নাম সাহেব আলী (৩২) ও রবিউল ইসলাম (২৬)। ২০ আগস্ট দুপুরে উপজেলার ছনকান্দা বটতলা গ্রামে একটি নির্মাণাধীন ইমারতে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও শফিক নামে নিহতদের এক সহকর্মী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত বটতলা বাজারের পাশে তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন কয়েকজন ইমারত নির্মাণকর্মী। সেখানে পার্শ্ববর্তী একটি রাইস মিল থেকে বিদ্যুৎতের সংযোগ দেওয়া হয়। ২০ আগস্ট দুপুরে ওই নির্মানাধীন বাড়ির পাশে একটি গর্তে সাহেব আলী ও রবিউল ইসলাম কাজ করছিলেন। এ সময় রাইস মিল থেকে বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে আসলে দুই ভাই গুরুত্বর আহত হন। পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ওই দুই ভাইকে হাসপাতালে ভর্তি করার আগেই মারা যান বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আনোয়ার হোসেন।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাপসাতালে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাশ হলেন ইমারত নির্মাণকর্মী দুই সহোদর ভাই

আপডেট সময় ০৭:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০