ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অলপিয়া ভানু (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই বিকালে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের রেলওয়ে স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অলপিয়া ভানু ১৯৮৮ সালে সিরাজগজ্ঞ থেকে একাই এসে সরিষাবাড়ী পৌরসভার হাটবাড়ী গ্রামে বসবাস করছিল। ২৭ জুলাই বিকালে খাবার নেওয়ার জন্য রেলওয়ে স্টেশনের মোড়ে আসেন তিনি। বাড়িতে ফেরার সময় পিছন থেকে একটি অটো ভ্যান তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে মাথায় ও মুখে আঘাত পান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাহেদুর রহমান উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানেই তিনি মারা যান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তার কোন স্বজন না থাকায় সরিষাবাড়ী পৌরসভার প্যানেল মেয়র লাশ দাফনের ব্যবস্থা করবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০