ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

পনের মাস বয়সের শিশুসহ জামালপুরে করোনায় নতুন আক্রান্ত ১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় ২৫ জুলাই নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পনের মাস বয়সের শিশু, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী, ব্যাংক কর্মকর্তা, ব্র্যাক কর্মকর্তা, কলেজছাত্র ও সাধারণ শ্রেণির মানুষ রয়েছেন। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৫ জুলাই ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলায় পাঁচজন, বকশীগঞ্জে চারজন, মেলান্দহে একজন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, দু’জন নারী ও এক শিশু রয়েছে।

২৫ জুলাই নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে জামালপুর সদর হাসপাতালের একজন নারী চিকিৎসা কর্মকর্তা, নান্দিনা এলাকার বাসিন্দা সরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা, জামালপুর পৌরসভার আমলাপাড়ায় পুলিশের একজন এএসআই ও তার সহোদর বড় ভাই, শহরের বুড়ির দোকান মোড়ের ওয়াল্টনের শো-রুমের একজন কর্মচারী ও পাথালিয়া এলাকায় একজন ব্যবসায়ী রয়েছেন।

এছাড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ব্র্যাকের বাউশী শাখার এলাকা ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংকের একজন করে কর্মকর্তা, মহাদান ইউনিয়নের করগ্রামের বাসিন্দা ডাচ-বাংলা ব্যাংকের একজন নারী কর্মকর্তা, শিমলাবাজার এলাকায় একজন গৃহিনী, মেলান্দহ উপজেলা হাসপাতালের একজন স্বাস্থ্য সহকারী, বকশীগঞ্জ উপজেলার মধ্যবাজার এলাকায় আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা একজন ব্যবসায়ীর কলেজছাত্র ছেলে ও পনের মাস বয়সের নাতি এবং নামাপাড়া এলাকায় আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা এক ব্যক্তির বৃদ্ধ বাবা ও সহোদর ভাই করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, ২৫ জুলাই নতুন করে শনাক্ত ব্যক্তিরাসহ এ পর্যন্ত জামালপুর জেলায় মোট ৮৮৩ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬৪১ জন। মারা গেছেন ১২ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

পনের মাস বয়সের শিশুসহ জামালপুরে করোনায় নতুন আক্রান্ত ১৫

আপডেট সময় ০৫:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০