ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে আমেরিকা প্রবাসীসহ নতুন ১৪ জনের করোনা শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

চিকিৎসক, আমেরিকা প্রবাসী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, মেডিক্যাল কলেজছাত্র ও একই পরিবারের একাধিক সদস্যসহ জামালপুর জেলায় ১৫ জুলাই নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৫ জুলাই ৮৬ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলায় তিনজন ও দেওয়ানগঞ্জে দু’জন, ইসলামপুরে একজন এবং জামালপুর সদর উপজেলার পৌরসভা এলাকার মধ্যে রয়েছেন আটজন।

জামালপুর সদরে নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর পৌরসভার শিল্পকলা একাডেমি এলাকায় একজন চিকিৎসক, ফুলবাড়িয়া পিটিআই মোড় এলাকায় যমুনা ব্যাংকের একজন অফিস সহকারী, বজরাপুরের মিয়াবাড়ি এলাকায় একজন ব্যবসায়ী ও তার এগারো বছর বয়সের ছেলে, ফায়ার সার্ভিস এলাকায় একজন ব্যবসায়ী, তার মেডিক্যাল কলেজছাত্র ছেলে ও পাঁচ বছর বয়সের শিশু নাতনি এবং কাছারিপাড়া সিংহজানি হাইস্কুল রোডের বাসিন্দা একজন গৃহিনী রয়েছেন।

এছাড়া সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় একজন অগ্রণী ব্যাংক কর্মকর্তা, আরামনগর বাজারে একজন মেশিনারি পার্টস ব্যবসায়ী ও উকিলপাড়া এলাকার বাসিন্দা একজন আমেরিকা প্রবাসী, দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও চিকাজানি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের একজন ট্রাকচালক এবং ইসলামপুর উপজেলায় একজন ব্র্যাককর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, করোনায় আক্রান্ত নতুন ব্যক্তিরাসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৫৫৭ জন এবং মারা গেছেন ১১ জন। বর্তমানে ২৩ জন রয়েছেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন, পুলিশ লাইন্স হাসপাতালে দু’জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে আমেরিকা প্রবাসীসহ নতুন ১৪ জনের করোনা শনাক্ত

আপডেট সময় ০৬:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০