ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে করোনা যোদ্ধাদের পিপিই দিলো বিডিএফডি

সাংবাদিকদের পিপিই বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ১৪ জুন বেলা ১১টায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে সীমান্তবর্তী গারো পাহাড়ে বুনোহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয়দের মাঝে ৫০টি টর্চ লাইট বিতরণ করা হয়েছে।

জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের নির্দেশনায় এবং বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,ঢাকার (বিডিএফডি) উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, বিডিএফডির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল সিদ্দিকীর পরামর্শ ও সার্বিক সহযোগিতায় ১০০ জনকে পিপিই দেওয়া হয় এবং পাহাড়ী এলাকায় বুনোহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয়দের মাঝে টর্চ লাইট বিতরণ করা হয়।

গ্রাম পুলিশ সদস্যদের পিপিই বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা চত্বরে এসব বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আ. স. ম. জামশেদ খোন্দকার।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্যের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব, বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকার (বিডিএফডি) দপ্তর সম্পাদক রিফাউল্লাহ হাসান তালুকদার নিরবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে করোনা যোদ্ধাদের পিপিই দিলো বিডিএফডি

আপডেট সময় ০৮:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০