ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

ডাংধরায় ১০০ পরিবারের মধ্যে ঈদের উপহার বিতরণ

প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জামালপুর জেলায় লকডাউন চলছে। খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো অতি কষ্টে দিনযাপন করছে।

আসছে ঈদুল ফিতর উপলক্ষে, কিছু অসহায় পরিবারের মধ্যে প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল এর উদ্যোগে, গ্রুপের সদস্যদের সহযোগিতায় ২২ মে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী গ্রামে অসহায় দরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল লাচ্চা সেমাই আধা কেজি, চিনি এক কেজি, মসুরের ডাল আধা কেজি, সয়াবিন তেল এক লিটার, সাবান একটি, দুধের প্যাকেট একটি ও পাপড় এক পোয়া।

সকল ঈদ উপহার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেন প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও সদস্যবৃন্দ।

প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন রায়হান বলেন, আমরা এবছর ঈদ উপহার ১০০ পরিবারে দিলাম, আগামীতে আরও বেশি পরিবারকে দিতে পারবো ইনশাআল্লাহ।

গ্রুপের অ্যাডমিন ওয়াসিউজ্জান বলেন, আমরা প্রিয় হারুয়াবাড়ী (ফেসবুক গ্রুপ) অনলাইন গ্রুপের মাধ্যমে জনসাধারণের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। তবে গ্রামের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

গ্রুপের অ্যাডমিন ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ঈদ উপহারগুলো যাতে অসহায় পরিবারের মাঝে সঠিকভাবে পৌঁছানো যায়, সেজন্য ঝড়-বৃষ্টির মধ্যেও প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাতে পেড়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আমি এলাকার সচেতন ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

এলাকার কৃতিসন্তান মাওলানা মিজানুর রহমান বলেন, প্রিয় হারুয়াবাড়ী ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও সদস্যবৃন্দসহ এলাকার যুবকরা অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিচ্ছে, এরকম ভালো কাজের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মহতী কাজে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি এলাকার স্বচেতন মহল ও বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

ডাংধরায় ১০০ পরিবারের মধ্যে ঈদের উপহার বিতরণ

আপডেট সময় ০৯:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০