ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

সরিষাবাড়ীর গ্রামীণ ব্যাংকের সদস্যরা পেল ৩০ কেজি করে চালসহ অন্যান্য ত্রাণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হয় চাল-ডাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২২ এপ্রিল সকালে গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র ২০০ সদস্যকে ৩০ কেজি করে চালসহ অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট খাদ্য সঙ্কট মোকাবেলায় ব্যাংকটি তাদের সদস্যদের এই খাদ্য সহায়তা দিয়েছে।

সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ ব্যাংকের বাউসি এলাকা কার্যালয়সহ ১১টি শাখা কার্যালয়ের আওতাধীন ২০০ সদ্যস্যের মাঝে খাদ্যসহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি থলেতে ছিল ৩০ কেজি করে চাল, চার কেজি মসুর ডাল, দুই কেজি তেল, দুই কেজি লবণ, আট কেজি আলু, চার কেজি পেঁয়াজ, চারটি সাবান। এছাড়াও প্রতিজন সদস্যকে নগদ ৬০০ টাকা দেওয়া হয়।

এ সময় গ্রামীণ ব্যাংকের জামালপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, সরিষাবাড়ী এলাকা ব্যবস্থাপক নিতাই চন্দ্র ঘটক, কামরাবাদ ইউনিয়নের শাখা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম , বাউসি ভাটারা ইউনিয়নের শাখা কর্মকর্তা মামুন অর রশিদ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকটির জামালপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ব্যাংকের হতদরিদ্র (সংগ্রামী সদস্য/ভিক্ষুক) সদস্য পরিবারের মধ্যে ৮ এপ্রিল থেকে খাদ্য সহয়তা দেওয়া শুরু হয়েছে। এ সহায়তা চলমান থাকবেও বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সরিষাবাড়ীর গ্রামীণ ব্যাংকের সদস্যরা পেল ৩০ কেজি করে চালসহ অন্যান্য ত্রাণ

আপডেট সময় ০৮:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০