ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

করোনার কারণে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করলেন শেরপুরের এক সাংবাদিক

মোশাররফ হোসেন সরকার বাবু

মোশাররফ হোসেন সরকার বাবু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলার এক সাংবাদিক ভাড়াটিয়াদের বাড়ি ও দোকানভাড়া মওকুফ করে দিয়েছেন। তার নাম মোশাররফ হোসেন সরকার বাবু। তিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে তার ভাড়াটিয়াদের হোম কোয়ারেন্টিনে থাকার সুবিধার্তে বাড়িভাড়া মওকুফ করেন। ২ এপ্রিল সকালে তার ছয়টি বাড়ি ও দুইটি দোকানের ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের সিদ্ধান্তের বিষয়টি মৌখিকভাবে জানান।

সাংবাদিক মোশাররফ হোসেন সরকার বাবু বলেন, করোনাভাইরাসের কবলে পড়ে সারা পৃথিবী এখন থমকে গেছে। এইটা থামাতে আমাদের নিজনিজ অবস্থান থেকে যতটা সম্ভব কিছু করা উচিত। তাই নকলার কাচারি মোড় এলাকার দুইটি দোকান ও হাসপাতাল রোডের ৬ নম্বর কুরশাবাদাগৈড় এলাকায় ছয়টি বাড়ির ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেই।

আমার ভাড়াটিয়ারা অনেকটা দিনমজুর। তারা দিন আনে দিন খায়। করোনার কারণে মানুষ সব ঘরবন্দি হয়ে যাচ্ছে, তাদের কাজও কমে গেছে। এখন তারা নিজেরা খাবে নাকি আমাকে বাড়ি ভাড়া দিবে? এসব ভেবেই আমি তাদের চলতি এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই ভাবছিলাম, আমি আমার অবস্থান থেকে কী করতে পারি? আমি নিজেও মধ্যবিত্ত মানুষ। উচ্চবিত্তদের প্রচুর টাকা আছে, তাদের অভাব হবেনা। কিন্তু মধ্যবিত্তের সংকট বেশি। তারপরও আমি এই সিদ্ধান্ত গ্রহণ করি।

বাবুব লেন, আমার যতটুকু সামর্থ্য ও ইচ্ছা শক্তি আছে তা মানব কল্যাণে বিলিয়ে দিতে সদা চেষ্টা করি। আমি যে জাতীয় দৈনিকে কাজ করি সেখান থেকে প্রতিমাসে সম্মানী পাই ওই টাকার পুরোটাই গরীব ও দুস্থ মানুষের সহায়তায় দিয়ে দিই। এছাড়া পত্রিকা অফিসে পাঠানো বিজ্ঞাপনের কমিশন হিসাবে প্রাপ্ত টাকাগুলো আমি এতিম খানায় দান করি।

বাবুর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় একটি কলেজের শিক্ষক হাবিবুর রহমান বলেন, তার মতো যদি প্রতিটি বাড়ি ও দোকানের মালিকগণ তাদের সাধ্যমত ভাড়া মওকুফ করে দেন, তাহলে অন্তত ভাড়াটিয়ারা বাড়ি থেকে বের হবেন না। তাছাড়া প্রতিটি স্বচ্ছল মানুষ যদি নিজের সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অসহায় মানুষগুলোকে না খেয়ে দিনাতিপাত করতে হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

করোনার কারণে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করলেন শেরপুরের এক সাংবাদিক

আপডেট সময় ০৮:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০