ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

বিভাগীয় পর্যায়ে করোনা ইউনিট করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব দ্রুতই দেশের ৮ বিভাগে করোনা ইউনিট স্থাপন করা হবে।তিনি বলেন, ‘ইউনিটগুলো স্থাপনের ফলে প্রতিটি বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের তথ্য, চিকিৎসা সুবিধাসহ সব ধরনের মনিটরিং ব্যবস্থা সহজ ও জোরদার হবে।’

স্বাস্থ্যমন্ত্রী ১৮ মার্চ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় করোনা ভাইরাস নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পেলে কি উদ্যোগ নেয়া হবে সে ব্যাপারে আলোচনা করা হয়।

এ সময়ে জাহিদ মালেক করোনা ভাইরাসের কারণে বেশি মানুষ কোয়ারাইন্টাইনে রাখার প্রয়োজন হলে ঢাকার কুয়েত-মৈত্রি হাসপাতাল, কর্মিটোলা জেনারেল হাসপাতালসহ কিছু হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি টুঙ্গীস্থ বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করার জন্যও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেন।

ঢাকার বাইরে বিদেশ ফেরত যাত্রীরা কোয়ারাইন্টানের নিয়ম না মানা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরত প্রতিটি ব্যক্তিকে কোয়ারাইন্টাইনে ১৪ দিন থাকার সকল নিয়ম মেনে চলতে হবে। নিয়মের ব্যত্যয় হলে দেশের সংক্রমক রোগের নির্ধারিত আইনে আইনানুগ উদ্যোগ গ্রহণ করা হবে।

এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যাতে জোড়ালো ভূমিকা রাখাতে পারে, এ জন্য নির্দেশনা প্রদানে স্বাস্থ্য সেবা সচিবকে নির্দেশ দেন।

সভায় দেশের চিকিৎসকদের প্রটেকশনের জন্য বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি ৬ হাজার বিশেষ গাউন প্রদানের আশ্বাস দেন।

সভায় উপস্থিত আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদি সাব্রিনা ফ্লোরা সামাজিক মাধ্যমে করোনা বিষয়ে অবগত হতে নতুন একটি ইমেইল আইডি ও ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা জানান। তথ্য মতে আইইডিসিআর-এর ফেসবুক অ্যাকাউন্টস হচ্ছে-iedcr,COVID-19 Control Room |

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান- সালমান ফজলুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদি সাব্রিনা ফ্লোরা প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

বিভাগীয় পর্যায়ে করোনা ইউনিট করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০