ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে ১৯৭৬টি ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধার ইয়াবা বড়ি ও মুঠোফোন সেট। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর সীমান্ত এলাকা থেকে এক হাজার ৯৭৬টি ভারতীয় ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন সেট উদ্ধার করেছে জামালপুর ব্যাটালিয়নের আওতাধীন বাঘারচর বিওপির বিজিবি টহল দল। ১২ মার্চ দুপুরে তারা এ অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের আওতাধীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বিওপির নায়েব সুবেদার মো. আলী আনসারের নেতৃত্বে একটি টহল দল ১২ মার্চ দুপুর পৌনে একটার দিকে মাখনেরচর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সীমান্তের নিকটবর্তী উত্তর মাখনেরচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৯৭৬টি ভারতীয় ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবির টহল দল। উদ্ধার ইয়াবা বড়ি ও মুঠোফোন সেটের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো ধ্বংস করা করা হবে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা বড়ি ও একটি ফোন সেট উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে ১৯৭৬টি ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার

আপডেট সময় ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০