ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুর জেলা ও দায়রা জজ এর বিদায় সংবর্ধনা

জামালপুর জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনায় শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলামকে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় পরিচালক (জেলা জজ) পদায়ন করায় তিনি ঢাকায় বদলি হয়েছেন। এ উপলক্ষে ২ মার্চ জামালপুর আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

জেলা জাজশীপ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল ইসলাম, যুগ্ম জেলা জজ প্রথম আদালত লুবনা জাহান, যুগ্ম জেলা জেলা (ভূমি জরিপ) মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, বর্তমান সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক শাহ মো. এনায়েত হোসেন হিটলার, পিপি নির্মল কান্তি ভদ্র প্রমুখ।

জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম তাঁর বিদায়ী বক্তৃতায় বলেন, তৃণমূল পর্যায়ে আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে যেতে না পারলে এই সংস্থার লক্ষ্য ব্যাহত হবে। তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, দুঃস্থ মানুষ যাতে সহায়তা পায় এই জন্য আরো সচেতন হতে হবে। এধরনের কাজ ইবাদতের সমতুল্য। তিনি জামালপুরের আইনগত সহায়তা প্রদানের কাজ আরো গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বিদায়ী জেলা ও দায়রা প্রতি শ্রদ্ধা রেখে বলেন, সরকার আপনার মতো একজন মানবিক মানুষের ওপর আস্থা রেখে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।

জেলা বারের সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ বলেন, জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম স্যার একজন বন্ধু বাৎসল্য এবং স্বজ্জন একজন মানুষ। তাঁর প্রতি আমাদের আরো বেশি প্রত্যাশা রইলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুর জেলা ও দায়রা জজ এর বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০