ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে সংস্কৃতিকর্মীদের নিয়ে আলোচনা সভা

জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে সংস্কৃতিকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলার সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি দুপুরে শহরের বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জামালপুর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

নাটাব জামালপুর জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের উপ-সিভিল সার্জন চিকিৎসক মো. শফিকুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারীনেত্রী আইনজীবী শামীম আরা ও উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতিককর্মী সাংবাদিক সুশান্ত কানু, ফজলুল করিম ভানু, পারভীন তরফদার, বাহাউদ্দিন খান, মানসী গোস্বামী প্রমুখ।

আলোচনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, যক্ষ্মা রোগ যে কোন সময় যে কারো হতে পারে। আমাদের অজান্তেই যক্ষ্মার জীবানু আমরা নিজেদের দেহে বহন করছি। তাই নিকটস্থ যক্ষ্মা হাসপাতালে গিয়ে যক্ষ্মার জীবানু আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। যক্ষ্মা রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। তাছাড়া যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় ৩০ জন সংস্কৃতিককর্মী অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে সংস্কৃতিকর্মীদের নিয়ে আলোচনা সভা

আপডেট সময় ০৬:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০