ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

নকলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে ওরিয়েন্টেশন

নকলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডির প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থয়ানে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) এবং ডেমক্রেসিওয়াচ এর যৌথ আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জজ কোর্টের জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসেন রনি।

ওরিয়েন্টেশনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, প্রমোটিং পিস এন্ড জাস্টিস এর প্রকল্প সমন্বয়কারী শহিদুর রহমান, এমবি টিভির প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মজিবর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বিশ্বাসসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজ খরচে মামলা চালাতে অক্ষম বা কারাগারে আটক দরিদ্র ও অসহায় বিচার প্রার্থীকে বিনামূল্যে আইনিসেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। তার ধারাবাহিকতায় জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) এর মাধ্যমে বিনামূল্যে আইগত পরামর্শ, মামলা দায়ের ও পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় খরচ বহন, আপোষ যোগ্য বিরোধ/মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির সুযোগ করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও বিনা টোলে জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ নাম্বারে যোগাযোগ করে এসব পরামর্শ বা সহায়তা পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নকলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৬:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০