ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

চক্ষুসেবা কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও মিজানুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও মিজানুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর (ইসলামপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় এইচ আর খান স্মৃতি সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সকালে উপজেলার উত্তর সিরাজাবাদ এলাকায় এইচ আর খান স্মৃতি সংঘের কার্যালয়ে এ সেবা দেওয়া হয়।

ব্রিটিশ কাউন্সিল এর অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় এইচ আর খান স্মৃতি সংঘের উপদেষ্টা মিরন আহমেদ খান, সভাপতি রফিকুল ইসলাম খান, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর ক্যাম্প সংগঠক রতন চন্দ্র শীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ১ থেকে ২ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে চোখে ছানি পড়া রোগীদেরকে বাছাই করা হয়। তাদেরকে পরবর্তীতে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকরা জানান।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

আপডেট সময় ০৯:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০