ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : শ্রমিকদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর, বিকালে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচির আয়োজন করে দলটি।

জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবু হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।

সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আজকে তাদের এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি এই জাতিকে আগামীদিনে আরও বড় ধরনের খেসারত দিতে হবে। তিনি নেতা-কর্মীদেরকে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সতর্ক থাকার আহবান জানান।

সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, সহ-সভাপতি ও পূর্ব থানা শ্রমিকদলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ থানা শ্রমিকদলের সভাপতি মো. হারুনুর অর রশিদ হারুন, সহ-সাধারণ সম্পাদক মো. সুজন আহমেদ শফিকুল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শাহিন, সাদিকুর রহমান হীরা, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, কোষাধ্যক্ষ মো. জহুরুল হক, সহ-কোষাধ্যক্ষ মো. মোসাব্বির আহমেদ জুয়েল, সহ-প্রচার সম্পাদক মো. সুজন শেখ, শহর শ্রমিকদলের সভাপতি মো. হারুন অর রশিদ রতন, সদস্য সচিব মো. জাহিদ হোসেন জনি প্রমুখ।

সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা মডেল মসজিদ সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬