জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগে মোস্তফা মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ২৮ সেপ্টেম্বর, সোমবার বিকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কয়েকদিন ধরে তরমুজপাড়ায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল একটি মহল। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখে দিলে ২৮ সেপ্টেম্বর বিকালে মাটি কাটা বন্ধে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় বিষয়টির প্রমাণ পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত থাকা মোস্তফা মিয়া নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, বকশীগঞ্জের বিভিন্ন গ্রামে ও নদ-নদীর পাশে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান কার্যক্রম আরও জোরদার করতে হবে। প্রভাবশালীদের থাবায় ফসলি জমি, নদ-নদী রক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করেন সচেতনমহল।
বাংলার চিঠি ডেস্ক : 


















