ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ইসলামপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ,’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং এবং বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বিকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রিরচর সকাল বাজারে ইসলামপুর থানা এই সভার আয়োজন করা হয়।

চর পুটিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া। তিনি বলেন, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নির্দেশে প্রতিনিয়তই অপরাধ দমনের অভিযান পরিচালিত হচ্ছে। ইসলামপুরের মাটিতে কোন অপরাধীর স্থান হবে না। অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি, চোর, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন, কাজী লুৎফর রহমান, শাহজাহান আলী মোল্লা, চরপুটিমারি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।

এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০