ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সদর ইউএনও’র রায়ে মানিকগঞ্জের এক প্রতারক কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বানিয়া বাজার এলাকায় মানিকগঞ্জ ও ফরিদপুর থেকে আসা এক প্রতারকচক্রের সদস্য মাসুদ রানাকে সাতদিনের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ফরিদা ইয়াছমিন ১০ ডিসেম্বর বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জ জেলায়। তার বাবার নাম আবদুল বারেক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা থেকে আসা একটি প্রতারকচক্র জামালপুর শহরেরর বানিয়া বাজার এলাকায় কোনো প্রকার সনদ ছাড়াই স্ক্র্যাচকার্ডের মাধ্যমে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণামূলক ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারা মোতাবেক দন্ডনীয় অপরাধ হওয়ায় নির্বাহী হাকিম ফরিদা ইয়াছমিন ১০ ডিসেম্বর বিকেলে বানিয়াবজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় ওই প্রতারকচক্রের সদস্য মাসুদ রানাকে আটক করে তাকে সাজা দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রতারকচক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সদর ইউএনও’র রায়ে মানিকগঞ্জের এক প্রতারক কারাগারে

আপডেট সময় ০৯:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯