ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৫০০টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ নভেম্বর রাতে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরেরচর মসজিদ মোড় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর রাতে মোটরসাইকেল যোগে মাদক কারবারিরা রাজীবপুর থেকে জামালপুর যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান পাথরেরচর মসজিদ মোড়ে তল্লাশি চকি বসান। এ সময় মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে ৫০০টি ইয়াবা বড়িসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

মাদক কারবারিরা হলেন- জামালপুর সদর উপজেলার পলিশা গ্রামের হাবিবুর মোল্লার ছেলে সিহাব মোল্লা (২০), সিরাজুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম (১৮) ও আব্দুস সামাদের ছেলে আসাদ আহম্মেদ (১৮)। তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ৭ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯