ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভূক্ত আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান ১২ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।

তিনি বলেন, ১২ অক্টোবর দুপুরে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মোয়াজ আবু হুরায়রা (২০)। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পিরপুর গ্রামে। বাবার নাম মাশরুর-উজ-জামান।

মাসুদুর রহমান বলেন, মোয়াজ আবু হুরায়রাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করলো ডিএমপি’র গোয়েন্দা বিভাগ।

৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে আবরারকে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ৭ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ হত্যার ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯