ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় রিকশাভ্যান চালকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের ধাক্কায় শেখ ফরিদ (২৬) নামে একজন রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেখ ফরিদ উপজেলার আওনা ইউনিয়নের মেন্দারবের গ্রামের নজরুল ইসলামের ছেলে ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলরেস্টশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ২৫৪ নম্বর লোকাল ট্রেনটি জগন্নাথগঞ্জ ঘাট লেভেলক্রসিং এলাকায় পৌঁছুলে রিকশাভ্যান চালক শেখ ফরিদ রেললাইন পার হতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাকান্দি যমুনা সারকারখানা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ বাংলারচিঠিডটকমকে বলেন, ‘জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত রিকশাভ্যান চালকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় রিকশাভ্যান চালকের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯