ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইসলামপুরের কুলকান্দি ইউপি উপ-নির্বাচন স্থগিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। এ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ১৪ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ পূর্বনির্ধারিত ছিল। তবে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর বিকালে ওই নির্বাচন স্থগিতকরণ প্রসঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি নির্দেশ পত্র এসেছে। তাই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-১ এর উপ-সচিব মো; আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই পত্রের নির্দেশনা মোতাবেক ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার জামান হোসেন চৌধুরী।

ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের নানা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি ইসলামপুরের কুলকান্দি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সনেটকে কুলকান্দি ইউপি চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেছেন। এরপর নির্বাচনের বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার জামান হোসেন চৌধুরীকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। এরপর ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার জামান হোসেন চৌধুরী গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ এর ১০ বিধি অনুযায়ী ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরের কুলকান্দি ইউপি উপ-নির্বাচন স্থগিত

আপডেট সময় ০৫:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯