ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউপির উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের লক্ষে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, জামালপুর র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. তাহেরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন।

ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা মো. রাফিউজ্জামান জানান, মো. মোশারফ হোসেন (মোরগ) প্রতীক নিয়ে ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুরুল ইসলাম মনজু (ফুটবল) প্রতীকে পান ৬১০ ভোট।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ নিলক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাত্তার মোল্লা মারা গেলে সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউপির উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯