ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জামালপুর জেলা বিএনপি। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশের প্রধান অতিথি বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ দলীয় সরকার প্রতিহিংসার বিচারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে বলে অভিযোগ করেন। তিনি খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী দিনে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী মো. গোলাম নবী, আনিছুর রহমান বিপ্লব, লিয়াকত আলী, সফিউর রহমান সফি, রুহুল আমিন মিলন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, মাইন উদ্দিন বাবুল ও শফিকুল ইসলাম খান সজিব। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন।

এদিকে একই দিন বিকেলে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেলান্দহ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কারামুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯