ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে নিখোঁজের দু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের দু’দিন পর মো. বুলবুল (১২) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৫ আগস্ট দুপুরে বাড়ির কাছেই ডাকাতিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বুলবুল উপজেলার ডাংধরা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের চাকরিজীবী জহুরুল ইসলামের ছেলে। শিশুটি ২৩ আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুল ডাংধরা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের বাড়ির কাছেই মাস্টারপাড়া হাফিজিয়া মাদরাসার ছাত্র। তার বাবা জহুরুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। বুলবুল ২৩ আগস্ট সকাল ১০টার দিকে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার মা লাভলী বেগম ও পরিবারের স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। ২৫ আগস্ট দুপুরের দিকে বাড়ির কাছেই ডাকাতিয়া বিলে তার অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন। শিশুটির মা লাভলী বেগম ঘটনাস্থলে গিয়ে তার ছেলের মরদেহ বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঢাকা থেকে শিশুটির বাবা জহুরুল ইসলাম বাড়িতে ফিরে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ নিহত বুলবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, নিহত বুলবুলের স্বজনরা তার মরদেহ দেখে শনাক্ত করলেও তাকে হত্যার কোনো কারণ বলতে পারছেন না। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

দেওয়ানগঞ্জে নিখোঁজের দু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯