ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুরে নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুণ নেছা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

দক্ষ সেলাইকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণ। ২০ আগস্ট তিরুথা শাহার মন্ডলের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুণ নেছা।

ইরা নামে সুনামগঞ্জের একটি বেসরকারি সংস্থা আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, ইরা সংস্থার প্রতিনিধি ফয়সাল আহমেদ, প্রশিক্ষক রাশেদা বেগম প্রমুখ। ইউনেসকো পারটিসিপেশন প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণে তিরুথা, বামুনপাড়া গ্রামের ৩০ জন মহিলা অংশ নিয়েছে।

আলোচকরা বলেন, দক্ষ সেলাইকর্মী হতে পারলে একদিন উদ্যোক্তাও হতে পারবেন। উদ্যোক্তা হতে পারলে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কোনো সমস্যা হবে না। জামালপুরে আন্তর্জাতিক মানের একটি নকশিপল্লী গড়ে উঠছে। সেখান থেকে ডিজাইন সংগ্রহ এবং আপনাদের কাজের মান ও গুণগত দিকটা নিয়মিত পরিবীক্ষণ করা হবে। সেখানে আপনাদের উৎপাদিত পণ্য উপযুক্ত মূল্যে ক্রয় করা হবে।

এছাড়া অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের উপায়, বাল্যবিয়ে ও নারী, শিশু নির্যাতনবিরোধী সচেতনতা সৃষ্টি, গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে নিজেদের এবং সমাজকে মুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় ০৮:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯