ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

নৌকাডুবি : উদ্ধার অভিযান সমাপ্ত, ৬ জন নিখোঁজ, জীবিত উদ্ধার ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে ৭ আগস্ট রাতে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার অভিযান শেষে ৮ আগস্ট সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নৌকায় ৩০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা সবাই উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনার দুর্গম চরহলকা হাউড়াবাড়ি গ্রামের বাসিন্দা।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নূরুদ্দিন অলি বাংলারচিঠিডটকমকে জানান, ৮ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নির্দেশে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ৭ আগস্ট মাঝরাত পর্যন্ত এবং ৮ আগস্ট ভোর থেকে সারাদিন চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার ঘাট থেকে যমুনার নদীর প্রায় ২৫-৩০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ডুবে যাওয়া ওই নৌকায় মাঝিসহ ২৮ জন যাত্রী থাকার কথা শোনা গেলেও অভিযান শেষে দেখা যাচ্ছে ডুবে যাওয়া নৌকায় মোট যাত্রী ছিল ৩০ জন। তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের অভিযানে ২৩ জন এবং মমতা খাতুন (৮) নামের এক মেয়েকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাদের সবার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনার দুর্গম চরহলকা হাউড়াবাড়ি গ্রামে।

মো. নূরুদ্দিন অলি আরো জানান, চরহলকা হাউড়াবাড়ী গ্রামের লোকজন এবং উদ্ধার হওয়া লোকজনরা নৌকাডুবিতে আরো ছয়জন নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বাড়িও একই গ্রামে। নিখোঁজ ছয়জন হলেন- মৃত শখমান আলীর ছেলে আব্দুল মান্নান (৬৫), তৈয়ব আলী শেখের ছেলে দুলাল শেখ (২৫), দিলবার শিকদারের ছেলে শহীদুর রহমান (৪০), ফজলুল হকের স্ত্রী কাঞ্চন বালা (৫৫), ছোকমান আলীর স্ত্রী ওছিয়ত বেগম (৬৫) ও মৃত মজিবর রহমানের স্ত্রী রেজিয়া বেগম (৩৫)।

প্রসঙ্গত, ৭ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে একই ইউনিয়নের যমুনার পশ্চিমপাড়ের চরহলকা হাউড়াবাড়ী গ্রামে যাচ্ছিল নৌকাটি। যাত্রীরা সবাই ওই গ্রামের বাসিন্দা এবং তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ঘটনার দিন বিকেলে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ চাল উত্তোলন করে একই নৌকায় বাড়িতে ফিরছিলেন। নদীর মাঝামাঝি টিনের চরের ভেড়াখাওয়া মাথা নামক স্থানে নৌকাটি আকস্মিক ডুবে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

নৌকাডুবি : উদ্ধার অভিযান সমাপ্ত, ৬ জন নিখোঁজ, জীবিত উদ্ধার ২৪

আপডেট সময় ১০:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯