ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

নকলার পাঠাকাটা এলাকার কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ঈদের দিন যতই এগিয়ে আসছে ততোই জমে উঠতে শুরু করেছে শেরপুরের জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতার আনাগোনায় সরগরম হয়ে উঠেছে পশুর হাটগুলো। চিত্রটি শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা এলাকার কোরবানির পশুর হাটের। বরাবরের মতোই গরু-ছাগলের ও মহিষের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। হাটে পশুর স্বাস্থ্যগত সেবা প্রদানে কাজ করছেন প্রাণিসম্পদ বিভাগ। আর হাটের নিরাপত্তা আর জাল টাকা সনাক্তকরণে প্রশাসনের পাশাপাশি কাজ করছে হাট কর্তৃপক্ষ।

এমনই চিত্রসহ ছোট বড় হাটগুলোর। কোরবানিকে সামনে রেখে নানান জাতের গরু-ছাগল আর ক্রেতা বিক্রেতার হাক-ডাকে মুখরিত হয়ে উঠেছে এসব পশুর হাট। তবে বরাবরের মতোই দাম নিয়ে ভিন্নমত রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। ক্রেতারা বলেছেন দাম বেশী আর বিক্রেতারা বলছেন কোরবানির পশুর মূল্য কম।

বিক্রেতাদের দাবি বর্তমানে দেশে যে পরিমান গরু রয়েছে তাতেই কোরবানির চাহিদা পূরণ হয়ে যাবে। অসাধু ব্যবসায়ীরা বাজারে ভারতীয় গরু আমদানি করলে দেশি গরুর দাম কমে যাবে। এতে করে লোকসানে পড়বে তারা। ভারতীয় গরু যেন প্রবেশ করতে না পারে সে দাবি সংশ্লিষ্টদের।

হাট বাজারের ইজারাদার মো. ইয়াসীন মিয়া জানান, বাজারে আমাদের কড়া নজরদারি রয়েছে। পুলিশ ছাড়াও আমাদের নিজস্ব কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়া কোরবানির হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক আবুল খায়ের মো. আনিসুর রহমান।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আমরা পশুর হাটে সব সময় নিরাপত্তা দিয়ে আসছি। কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। পশু বেচা-কেনা করতে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ইতোমধ্যে জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানোসহ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ প্রশাসন।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

আপডেট সময় ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯