ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেরপুরে টিনের বেড়া কেটে দুই শিশু নেওয়ার চেষ্টায় আতঙ্ক, পুলিশের মাইকিং

বাবা-মায়ের কোলে শ্রাবন্তী ও সিফাত। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বসত ঘরের টিনের বেড়া কেটে দুই শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। ২২ জুলাই গভীর রাতে ওই ঘটনার পর ২৩ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার আহবান জানিয়েছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে ওই গ্রামের লোকজন।

শিশুর বাবা শাজাহান মিয়া জানান, ২২ জুলাই রাতের খাবার শেষে তার শিশু বাচ্চা সাথী আক্তার শ্রাবন্তী (৩) ও সিফাত (২) কে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যান। রাতে কে বা কারা বসত ঘরের পিছনের টিনের বেড়া কেটে মেয়ে শ্রাবন্তীকে বের করে নেয় এবং পরে ছেলে সিফাতকে বের করার চেষ্টা করলে ঘুম ভেঙে যায়। এ সময় সিফাতের হাত টেনে ধরে চিৎকার দিলে দুর্বৃত্তরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

৭ নম্বর ওয়ার্ড মেম্বার মতিবর রহমান মতি বলেন, ঘটনাটি ঘটার পর আমরা এলাকাবাসী বিভিন্ন জায়গায় লোকগুলোকে খুঁজাখোঁজির চেষ্টা করি। এলাকাবাসী এখন আতঙ্কে রয়েছে। এ ঘটনার পর ছেলে ধরা গুজবে আতঙ্কিত না হতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ২৩ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ মাইকিং করে লোকজনকে সচেতন থাকার আহব্বান জানায়।

শাজাহানের বসত ঘরের টিনের বেড়া কাটার ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, পুলিশ এলাকাবাসীকে আতঙ্কে না থাকার পরামর্শ দিচ্ছে। এছাড়া এলাকায় অপরিচিত কোনো ব্যক্তিকে দেখলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেরপুরে টিনের বেড়া কেটে দুই শিশু নেওয়ার চেষ্টায় আতঙ্ক, পুলিশের মাইকিং

আপডেট সময় ০৭:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯