ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ

জামালপুর আদালত প্রাঙ্গণে মামলাটির বাদী আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতন ও গুম করা নিয়ে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে জামালপুর সদর আমলি আদালতে দায়ের করা মামলাটি খারিজ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুরের আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন বাদী হয়ে ২১ জুলাই সকালে জামালপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের জামালপুর সদর আমলি আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি দায়ের করেন। পরে ওই আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর বাদীর আবেদন আমলে না নিয়ে মামলাটি খারিজের আদেশ দেন।

পরে আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন সাংবাদিকদের কাছে আদালত কর্তৃক মামলাটি খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ

আপডেট সময় ০৮:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯