ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক

জামালপুরে হিন্দু থেকে মুসলমান হলেন একই পরিবারের ৪ সদস্য

হিন্দু থেকে স্ব-পরিবারে ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবার। ছবি : বাংলারচিঠিডটকম

এমইউ শাকিল, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে স্ব-পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক হিন্দু পরিবার। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি, চাল-চলন, ধর্মীয় কালচার ভালো লাগায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ওই পরিবারের চারজন সদস্য মুসলমান হয়েছেন।

স্ব-ইচ্ছায় হিন্দু থেকে স্ব-পরিবারে মুসলমান হন শ্রী কৃষ্ণ বাবু (২৯) বর্তমান নাম বিলাল হোসেন মন্ডল। সে জামালপুর শহরের কাছারিপাড়া এলাকার মন্টু ঋষীর ছেলে। বিলাল হোসেন মন্ডলের স্ত্রী পূর্নি ঋষি (২৬) বর্তমান নাম মোছা. মরিয়ম, বড় ছেলে সুখ নাথ ঋষি (৮) বর্তমান নাম হাসান এবং ছোট ছেলে দুখ নাথ ঋষি (৬) বর্তমান নাম হুসাইন।

এ বিষয়টি ৫ জুলাই জুমার নামাজের সময় মুসল্লীদের জানিয়েছেন জামালপুর শহরের কাছারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। জুমার নামাজ শেষে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সদ্য মুসলিম হওয়া বিলাল হোসেন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন কাছারিপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি এ কে এম জহুরুল ইসলাম মনসুর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য আইনজীবী ফজলুল হক, মিজানুর রহমানসহ মসজিদ কমিটির অন্য সদস্যবৃন্দ ও মুসল্লি।

৫ জুলাই জুমার নামাজ শেষে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া বিলাল হোসেন মন্ডল। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় সদ্য মুসলিম হওয়া এ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সদ্য মুসলিম দুই শিশুকে আলহাজ্ব নূর মোহাম্মদ ক্বওমী মাদ্রাসায় বিনামূল্যে পড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ওই মাদরাসার মোহতামিম কাছারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।

এদিকে গত ১৩ জুন জামালপুর নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামা-এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই পরিবারের চারজন সদস্য। যার রেজিঃ নং-৫৮০। এরপর আবার জামালপুর শহরের কাছারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম তাদের কালিমা পড়ান।

সদ্য মুসলিম হওয়া বিলাল হোসেন মন্ডল বলেন, আমি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে যেতাম এবং মোবাইলে ওয়াজ শুনতাম। বাড়িতে গিয়ে ওইসব বিষয় আমার স্ত্রীকে বলতাম। এরপর থেকে আমাদের কাছে ইসলাম ধর্ম ভালো লাগতে শুরু করে। এক পর্যায়ে আমি ও আমার স্ত্রী পরামর্শ করে নিজেদের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। পরে মুসলমান হওয়ার বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা করেন কাছারিপাড়া এলাকার মো. আল আমিন হীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

জামালপুরে হিন্দু থেকে মুসলমান হলেন একই পরিবারের ৪ সদস্য

আপডেট সময় ০৮:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯