ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে ভূমি খাতে অনিয়ম বন্ধে টিআইবি’র মানববন্ধন

ভূমি খাতে অনিয়ম বন্ধে টিআইবি’র মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ভূমিখাতে অনিয়ম, ডিজিটাল ভূমি জরিপ ও নিবন্ধনে হয়রানি বন্ধ এবং জবাবদিহিতামূলক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনার দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টিআইবি, সচেতন নাগরিক কমিটি-সনাক ও ইয়ুথ এনগেইজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস দল। ২৪ জুন সকালে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সনাক জামালপুর শাখার সহসভাপতি অজয় কুমার পাল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির জামালপুর এলাকা ব্যবস্থাপক মো. আরিফ হোসেন, সনাক সদস্য তামান্না সালেহিন কবিতা, রনজিত বিশ্বাস খোকন, সাজ্জাত হুসেন, অধ্যাপক আব্দুল হাই, মেহেদী মাহমুদ খান শুভ্র, স্বজন সদস্য লোমাত জাহান, সাংবাদিক ফজলে ইলাহী মাকাম প্রমুখ। এতে গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও ইয়েস দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনার প্রতিটি ধাপে অবাধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি চলছে। রাজনৈতিক চাপ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, কর্মকর্তাদের অসততার কারণে সেবা গ্রহীতারা প্রতিনিয়ত তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সুশাসন নিশ্চিত করতে হলে ভূমিখাতে অনিয়ম, ডিজিটাল ভূমি জরিপ ও নিবন্ধনে হয়রানি বন্ধ এবং জবাবদিহিতামূলক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে বেশকিছু দাবি তুলে ধরেন বক্তারা।

মানববন্ধন থেকে তুলে ধরা দাবিগুলো হলো- স্থানীয় পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন আধুনিক পদ্ধতি বিশেষ করে আইন ও জিজিটাল জরিপ ইত্যাদির সাথে ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনার সমন্বয় করতে হবে। ভূমি ব্যবস্থাপনার প্রধান সেবাসমূহ যেমন- জরিপ, নামজারি, নিবন্ধন, উন্নয়ন কর, খাসজমি বরাদ্দ, হাটবাজার ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা পরিচালনা ও নথিপত্র উত্তোলনে হয়রানি ও অনিয়ম বন্ধ করতে হবে। ভূমি খাতে বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা মূল্যের সুনির্দিষ্ট তালিকা উন্মুক্ত স্থানে থাকতে হবে। উপজেলা পর্যায়ে সব সেবা বিশেষ করে নামজারি, নিবন্ধনের তথ্য সরবরাহ সেবাসহ সকল সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করতে হবে। ভূমিসেবা সংক্রান্ত সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হবে। মাঠ পর্যায়ে যে সকল শূন্য পদ রয়েছে সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ভূমি খাতে অনিয়ম বন্ধে টিআইবি’র মানববন্ধন

আপডেট সময় ০৮:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯