ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে জামালপুরে প্রতিবাদী সংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। ২১ জুন বিকেলে শহরের দয়াময়ী সড়কে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়।

উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর লালন একাডেমির সভাপতি আইনজীবী ইউসুফ আলী, ভাষা সৈনিক মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, উদীচী জামালপুরের সহসভাপতি সন্তোষ কুমার রাজভর, পার্থ প্রতিম দে, কমিউনিস্ট পার্টির যুগ্ম-সম্পাদক মারুফ আহমেদ মানিক, উদীচীর সদস্য আবু সাইদ রিফাত, সুবিনয় রায় তপু প্রমুখ। প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটি সার্বিকভাবে পরিচালনা করেন উদীচী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা।

এ সময় বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে গণজাগরণ মঞ্চের মাধ্যমে রাজাকারদের বিচার সুনিশ্চিত করার প্রতিটি আন্দোলনে সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সংস্কৃতি ছাড়া কোনো দেশের উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয়। অথচ সম্প্রতি প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর পরিবর্তে উল্টো কমিয়ে দেওয়া হয়েছে। তাই আগামী সম্পূরক বাজেটে সংস্কৃতি খাতে মোট বাজেটের ১ শতাংশ বাড়ানোর দাবি জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আপডেট সময় ০৭:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯