ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রেজওয়ান ওরফে হীরার মরদেহ নেয়া হয় থানায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিবেশী আপন মিয়ার বসতবাড়ীর ঘর থেকে রেজওয়ান ওরফে হীরা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ জুন, মঙ্গলবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হীরা ওই গ্রামের মৃত গোলাম মোস্তফা গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ জুন, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে হীরা একই গ্রামের সৌদি প্রবাসী আপন মিয়ার পাকা বাড়িতে রাত্রিযাপনের জন্য প্রবেশ করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। ২ জুন, সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিতে চাইলে নিহতের স্ত্রী, মা ও বোনসহ স্বজনেরা বাধা দেন। একপর্যায়ে তারা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ থানায় নিতে সক্ষম হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬