ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার যুবলীগ নেতা মারুফ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির গ্রাহকদের আমানতের টাকা আত্মসাতের মামলায় পরশমণি সমবায় সমিতির চেয়ারম্যান যুবলীগ নেতা মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২ জুন, মঙ্গলবার দুপুরে উপজেলার সুখনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মারুফ হাসান উপজেলা যুবলীগের সদস্য। পরশমণি সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে পরশমণি সমবায় সমিতির একজন গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মারুফ হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। ২ জুন, মঙ্গলবার দুপুরে উপজেলার সুখনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, মারুফ হাসান আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। ২ জুন তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬