ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

দুই নারীসহ চারজনকে নির্মম নির্যাতন

সরিষাবাড়ী : হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু মিয়া । ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৩ জুন, বুধবার দুপুরে সাতজনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সাথে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও কোন সমাধান হয়নি। বিরোধপূর্ণ ওই জমিতে ২ জুন, মঙ্গলবার রাতে জোরপূর্বকভাবে পাকা টয়লেট নির্মাণ শুরু করেন সুলতান মিয়া ও তার লোকজন।

সরিষাবাড়ী : হাসপাতালে চিকিৎসাধীন লাইলি বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় লাইলি বেগমের পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান মিয়া ও তার লোকজনেরা লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এবং লাঠির পিটুনিতে দুই নারীসহ চারজন গুরুতর জখম হন। আহতরা হলেন- লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করান। তাদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা গুরুতর দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৩ জুন দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

দুই নারীসহ চারজনকে নির্মম নির্যাতন

আপডেট সময় ১০:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬