ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুরে দুই মাংস বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে অধিকমূল্যে গবাদি পশুর মাংস বিক্রির দায়ে দু’জন মাংস বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ১৯ জুন বিকেলে জেলা প্রশাসনের দু’জন নির্বাহী হাকিম জামালপুর শহরের বেলটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ১৯ জুন বিকেলে বেলটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাংস বিক্রেতা মো. সুলতান মিয়ার দোকানে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে গবাদি পশুর মাংস বিক্রির প্রমাণ পান। এ অপরাধের দায়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় মাংস বিক্রেতা মো. সুলতান মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মো. সুলতানা মিয়া জামালপুর শহরের বাগেরহাটা এলাকার মৃত মহব্বহ আলীর ছেলে।

অপরদিকে একইদিন নির্বাহী হাকিম স্নিগ্ধা দাসের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালতের দল বেলটিয়া বাজারে অভিযান চালান। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে গবাদি পশুর মাংস বিক্রির দায়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় মাংস বিক্রেতা মো. শফিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মো. শফিকুল ইসলাম জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

জামালপুরের এনডিসি (নেজারত) ও নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান বেলটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুরে দুই মাংস বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯