ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

বকশীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

বকশীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে ১৪ জুন গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খাপড়া গ্রামের একটি আখক্ষেতে শিশুটি ধর্ষণের শিকার হয়। গ্রেপ্তার সাইফুল একই গ্রামের আজিত মিয়ার ছেলে। ১৫ জুন দুপুরে সাইফুলকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খাপড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ১৪ জুন বিকেলের দিকে শিশুটি একা বাড়ির পাশে একটি আখক্ষেতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় প্রতিবেশী যুবক সাইফুল ইসলাম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে তাকে আখক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারের স্বজনদের জানায়।

এ ধর্ষণের ঘটনায় শিশুটির সহোদর বড় ভাই ১৪ জুন রাত ১২টার দিকে সাইফুল ইসলামকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রাত ১টার দিকে বকশীগঞ্জ থানার একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। ১৫ জুন দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘শিশুটিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ১৬ জুন সকালে শিশুটিকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯