ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খড়খড়িয়ায় সুবিধাবঞ্চিত ৫৮ শিশু পেল ঈদের নতুন জামা

জামালপুরের খড়খড়িয়ায় হিউম্যান ফর সোসাইটির কর্মকর্তা ও সদস্যদের সাথে নতুন জামা হাতে অসহায় শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর সোসাইটির উদ্যোগে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অবহেলিত ৫৮ জন শিশুর মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। ৪ জুন সকাল সাড়ে ১০টায় সদরের রানাগাছা ইউনিয়নের বীরগোবিন্দবাগী শামসুন্নাহার মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে নতুন জামা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. আহসান হাবীব আদনান ও নান্দিনা বাজারের ব্যবসায়ী মো. শাহাবুদ্দীন।

এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিশান কবির, বৃক্ষ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবির আহমেদ, প্রচার বিষয়ক উপসম্পাদক মো. সোহাগ মিলন, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, সদস্য মো. কাউছার আহমেদ, মো. রিপন মিয়া, ইমরান হোসেনসহ সংগঠনটি অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্থানীয় কয়েকটি গ্রামের ৫৮ জন সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের হাতে ঈদ উপলক্ষে একটি করে নতুন জামা বিরতণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

খড়খড়িয়ায় সুবিধাবঞ্চিত ৫৮ শিশু পেল ঈদের নতুন জামা

আপডেট সময় ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯