ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মারুফ-তালাশ জামালপুর ছাত্রকল্যাণ সংসদের নতুন নেতৃত্বে

সভাপতি আব্দুল্লাহ আল মারুফ ও সাধারণ সম্পাদক তালাশ ইমরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলারচিঠিডটকম

জামালপুর ছাত্র কল্যাণ সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফকে সভাপতি ও দর্শন বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী তালাশ ইমরানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়।

জামালপুর ছাত্র কল্যাণ সংসদ এর সদ্য বিদায়ী সভাপতি আর.ইমতিয়াজ রবিন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া বার্লিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়।

সভাপতি আব্দুল্লাহ আল মারুফের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এবং সাধারণ সম্পাদক তালাশ ইমরানের বাড়ি জামালপুর সদরে। তিনি এর আগে সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রলীগের (সোহাগ-জাকির) আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক তালাশ ইমরান ডাকসুর স্যার এ এফ রহমান হল সংসদের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে তালাশ ইমরান বলেন, ‘ঢাবিতে জামালপুরের ছাত্রদের সবরকম সহযোগিতা প্রদান করবে জামালপুর ছাত্র কল্যাণ সংসদ। বর্তমানে ২০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলেও আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে’।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মারুফ-তালাশ জামালপুর ছাত্রকল্যাণ সংসদের নতুন নেতৃত্বে

আপডেট সময় ০৫:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯