ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইসলামপুরে ট্রাক্টরচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুরে বালুবাহী চলন্ত ট্রাক্টরচাপায় বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। ১১ মে সকালে ইসলামপুর পৌরসভার গঙ্গাপাড়া গাবতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইসলামপুর পৌরসভার পশ্চিম ভেঙ্গুরা গ্রামের নওশের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ মে সকাল ১০টার দিকে ইসলামপুর পৌরসভার গঙ্গাপাড়া গাবতলী মোড়ে বালুবাহী ট্রাক্টরচাপায় মোটর সাইকেল আরোহী বেলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে তিনি মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ট্রাক্টরচাপায় একজন ব্যবসায়ী মারা যাওয়ার কথা শুনেছি। কিন্তু এ ব্যাপারে থানায় কেউ কেনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইসলামপুরে ট্রাক্টরচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৭:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯