ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকার রমজান আলী (১৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খুপিবাড়ি এলাকার হোটেল শ্রমিক আকবর আলীর পালক ছেলে রমজান আলী চারদিন ধরে নিখোঁজ ছিল। ৪ মে রাতে সদর থানা পুলিশ জামালপুর পৌরসভার ডাকপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, জামালপুর শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকার মো. আকবর আলীর ছেলে রমজান আলী ১ মে সকাল সাড়ে ৮টার দিকে ভাড়ায় চালানোর জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে শহরে বেরিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ৪ মে রাত সাড়ে ৮টার দিকে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শহরের ডাকপাড়া এলাকায় নির্জন স্থানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানায় খবর দেয়। ওই ব্যক্তির দুই হাত পেছন দিকে বাঁধা এবং মুখ থেকে গলা পর্যন্ত সাদা স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল।

জামালপুর সদর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বাবা আকবর আলী ও পরিবারের অন্যান্য স্বজনরা রাতেই পুলিশের উপস্থিতিতে লাশ শনাক্ত করেছে। ৫ মে দুপুরে জামালপুর সদর হাসপাতালের মর্গে লাশটির ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আকবর আলী বাদী হয়ে তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ইজিবাইক ছিনতাই ও চালক রমজান আলীকে হত্যার অভিযোগে আসামি অজ্ঞাত উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ইজিবাইকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট সময় ০৬:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯