ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত

জায়ানের দাফন সম্পন্ন

বাংলারচিঠিডটকম ডেস্ক : চির নিদ্রায় শায়িত হলো ছোট্ট শিশু জায়ান। ২৪ এপ্রিল আসরের নামাজের পর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

দাফনের সময় বাবা-মাকে কাছে পায়নি জায়ান। কারণ বোমা হামলায় গুরুতর আহত হয়ে শ্রীলংকায় কলম্বোর একটি হাসপাতালের আইসিইউতে আছেন তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। আর বাবার পাশে আছেন জায়ানের মা।

এর আগে ২৪ এপ্রিল পৌনে ১টায় শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে জায়ানের মরদেহ গ্রহণ করেন নানা এমপি শেখ সেলিম। এরপর তা বনানীর ২/এ’র ৯ নম্বর বাসায় নেয়া হয়।

দুপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বাসায় যান। প্রধানমন্ত্রী বাসায় প্রবেশের পর সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন শেখ সেলিমসহ জায়ান চৌধুরীর আত্মীয়-স্বজনরা। বিকেল ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বাসা থেকে বের হয়ে যান।

শ্রীলংকার রাজধানী কলম্বোতে ২১ এপ্রিল সিরিজ বোমা হামলা হয়। শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী প্রিন্স এবং দুই ছেলেকে নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছিলেন। ইস্টার সানডেতে শ্রীলংকায় রেস্তোরাঁয় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় জায়ান। আর এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জায়ানের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৭:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯