ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ

চিহ্নিত মাদককারবারি সোহেল মিয়ার বাড়িতে অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সোহেল মিয়া (৩৫) নামের এক চিহ্নিত মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা ও মাদকবিক্রির নগদ ৯৫ হাজার টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ওই মাদককারবারি পালিয়ে গেছেন। ১৭ এপ্রিল সকালে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া জেলা আনসার ব্যাটালিয়নের পাঁচ সদস্যকে নিয়ে ১৭ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশার বল গ্রামের চিহ্নিত মাদককারবারি সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে সোহেল মিয়া গা ঢাকা দেন। পরে তার ঘর থেকে সাড়ে ৩ কেজি গাঁজা ও মাদকবিক্রির নগদ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়। চিহ্নিত মাদককারবারি সোহেল মিয়া শশার বল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

অভিযানে জব্দ করা গাঁজা ও টাকা। ছবি : বাংলারচিঠিডটকম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, ‘২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক মাদককারবারি সোহেল মিয়াকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

সরিষাবাড়ীতে সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ

আপডেট সময় ০৮:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯