ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের তিরুথা সত্যপীর বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

সততা স্টোর উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকির। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ছাত্র-ছাত্রীদের মাঝে সৎ মানসিকতা এবং দুর্নীতিবিরোধী চেতনাবোধ জাগ্রত করে আগামী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৭ এপ্রিল জামালপুর পৌরসভার তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। সততা স্টোর উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকির।

সততা স্টোরের উদ্দেশ্য, লক্ষ্য এবং এর সুদূর প্রসারি ইতিবাচক প্রভাবের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম ফরিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়টিতে গঠিত সততা সংঘের সভাপতি ফয়সাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মীম আক্তার প্রমুখ।

সততা স্টোর পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আর্থিক সহায়তায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) তত্ত্বাবধানে পরিচালিত সততা স্টোরে নিত্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের পাশাপাশি বিস্কুট, চিপস ও চকলেট রাখা হয়েছে। সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। পণ্যের গায়ে লেখা মূল্য দেখে ছাত্র-ছাত্রীরা পণ্য কিনবে।

উদ্বোধনের পর সততা স্টোর থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য কিনে। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরের তিরুথা সত্যপীর বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

আপডেট সময় ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯