ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

শিগগির ১৫ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

৭ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্বস্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই সভার আয়োজন করে।

জাহিদ মালেক বলেন, ‘আগামী দুমাসের মধ্যে আমরা প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হবো। এর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।’

শিগগিরই দেশে দেড়শো নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, এখন ৬০ শতাংশ সেবা দেয়া হয় প্রাইভেট হাসপাতালগুলোতে, কিন্তু এখানে চিকিৎসায় অনেক বেশি। আমরা তাদের চার্জ কমানোর আহ্বান জানাচ্ছি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএমএ সভাপতি চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

শিগগির ১৫ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯