ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

আগুনের খবর প্রচারে দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগুনের খবর প্রচারে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ এপ্রিল গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আগুনের ঘটনা যখন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করে, এ বিষয়ে তখন সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যায়। তারা এসে ভিড় জমায়। এতে করে উদ্ধারকাজে সমস্যায় পড়তে হয়। এ জন্য গণমাধ্যমকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিৎ।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আগুন লাগলে কেনো আপনারা ভিড় জমান! এদের কারণে ফায়ার সার্ভিস ঠিকমতো কাজ করতে পারে না। আগুন লাগলে সেখানে গিয়ে একটা সেলফি তুলে। এখানে ছবি তোলার কি আছে! সেলফি না তুলে এক বালতি পানি দিলেও আগুন নিভে। আগুন নেভানোর চেষ্টা করুন, উদ্ধার কাজে অংশ নেন। তা না করে সেলফি তোলে। আমি অবাক হয়ে যাই।

এ সময় নিজে নির্দেশ দিয়ে আইনজীবীর মাধ্যমে রাস্তা থেকে লোকজন সরিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানী ঢাকার বুকে পানির সমস্যার দিকে আলোকপাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িওয়ালাদের একটি করে জলাধার রাখার পরামর্শ দেন। যাতে করে অগ্নিদুর্যোগ মোকাবিলায় খুব একটা বিপাকে পড়তে না হয়। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

আগুনের খবর প্রচারে দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আপডেট সময় ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯